২০২৬-সালের-রমজান-মাসের-ক্যালেন্ডার -সময়সূচী জানুন

আপনি কি জানতে চান ২৬ সালের রমজান মাস কোন মাসে ও কত তারিখে? যদি জানতে চান তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। রমজান মাসের। সকল তথ্য।একজন মুসলিমের জীবনে রমজান মাস হল আত্মশুদ্ধির মাস।

২০২৬-সালের-রমজান-মাসের-ক্যালেন্ডার

আল্লাহর নৈকট্য লাভের মাস, পবিত্র মাস এই রমজান মাস। এই মাস বরকতের মাস। আজ আমি আপনাদের ২০২৬ সালে রমজান মাসের ক্যালেন্ডার তুলে ধরব এবং এই মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের দিনগুলো সম্পর্কে আলোচনা করব তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেই।

পোস্ট সূচিপত্রঃ ২০২৬ সালের রমজান মাসের ক্যালেন্ডার

২০২৬ সালের রমজান মাসের ক্যালেন্ডার

একজন মুসলিমের জন্য আরবি হিজরী মাসের মধ্যে সবচেয়ে উত্তম ও পবিত্র মাস হল এই রমজান মাস। রমজান মাস গুনাহ মাফের মাস এবং এই মাস সওয়াব ও নেকি অর্জনের মাস।
এই মাসে হযরত মুহাম্মদ সাঃ এর মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে বলে এই মাসকে সবচেয়ে বেশি ফজিলত পূর্ণ মাস বলা হয়। একজন মুসলমানের জন্য এই মাসে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। তাই ২০২৬ সালের রমজান মাসের ক্যালেন্ডার সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানা উচিত।

রমজান কবে শুরু হতে পারে চলুন জেনে নেই। ২০২৬ সালে রমজান মাসের সম্ভাব্য প্রথম রোজাঃ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এবং সম্ভাব্য শেষ রোজা ২০২৬ সালের ১৮ই মার্চ (বুধবার) শেষ হতে পারে। তবে অবশ্যই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে তা হল
চাঁদ দেখার ওপরেই ভিত্তি করে তারিখ নির্ধারণ হবে সেক্ষেত্রে একদিন কম অথবা একদিন বেশি হতে পারে। ২০২৬ সালের প্রথম রোজা সেহেরির শেষ সময়ঃ ভোর ৫ঃ১০ মিনিট। এবং ইফতারির সময়ঃ সন্ধ্যা৬ঃ১০ মিনিট।

রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬

রমজান তারিখ বার সেহরির শেষ সময় ইফতারের সময়
০১ ১৮ ফেব্রুয়ারি বুধবার ০৫ঃ০২ AM ০৬ঃ০৪ PM
০২ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ০৫ঃ০১ AM ০৬ঃ০৫ PM
০৩ ২০ ফেব্রুয়ারি শুক্রবার ০৫ঃ০০ AM ০৬ঃ০৬ PM
০৪ ২১ ফেব্রুয়ারি শনিবার ০৪ঃ৫৯ AM ০৬ঃ০৭ PM
০৫ ২২ ফেব্রুয়ারি রবিবার ০৪ঃ৫৮ AM ০৬ঃ০৮ PM
০৬ ২৩ ফেব্রুয়ারি সোমবার ০৪ঃ৫৭ AM ০৬ঃ০৯ PM
০৭ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ০৪ঃ৫৬ AM ০৬ঃ১০ PM
০৮ ২৫ ফেব্রুয়ারি বুধবার ০৪ঃ৫৫ AM ০৬ঃ১১ PM
০৯ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ০৪ঃ৫৪ AM ০৬ঃ১২ PM
১০ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ০৪ঃ৫৩ AM ০৬ঃ১৩ PM
১১ ২৮ ফেব্রুয়ারি শনিবার ০৪ঃ৫২ AM ০৬ঃ১৪ PM
১২ ১ মার্চ রবিবার ০৪ঃ৫১ AM ০৬ঃ১৫ PM
১৩ ২ মার্চ সোমবার ০৪ঃ৫০ AM ০৬ঃ১৬ PM
১৪ ৩ মার্চ মঙ্গলবার ০৪ঃ৪৯ AM ০৬ঃ১৭ PM
১৫ ৪ মার্চ বুধবার ০৪ঃ৪৮ AM ০৬ঃ১৮ PM
১৬ ৫ মার্চ বৃহস্পতিবার ০৪ঃ৪৭ AM ০৬ঃ১৯ PM
১৭ ৬ মার্চ শুক্রবার ০৪ঃ৪৬ AM ০৬ঃ২০ PM
১৮ ৭ মার্চ শনিবার ০৪ঃ৪৫ AM ০৬ঃ২১ PM
১৯ ৮ মার্চ রবিবার ০৪ঃ৪৪ AM ০৬ঃ২২ PM
২০ ৯ মার্চ সোমবার ০৪ঃ৪৩ AM ০৬ঃ২৩ PM
২১ ১০ মার্চ মঙ্গলবার ০৪ঃ৪২ AM ০৬ঃ২৪ PM
২২ ১১ মার্চ বুধবার ০৪ঃ৪১ AM ০৬ঃ২৫ PM
২৩ ১২ মার্চ বৃহস্পতিবার ০৪ঃ৪০ AM ০৬ঃ২৬ PM
২৪ ১৩ মার্চ শুক্রবার ০৪ঃ৩৯ AM ০৬ঃ২৭ PM
২৫ ১৪ মার্চ শনিবার ০৪ঃ৩৮ AM ০৬ঃ২৮ PM
২৬ ১৫ মার্চ রবিবার ০৪ঃ৩৭ AM ০৬ঃ২৯ PM
২৭ ১৬ মার্চ সোমবার ০৪ঃ৩৬ AM ০৬ঃ৩০ PM
২৮ ১৭ মার্চ মঙ্গলবার ০৪ঃ৩৫ AM ০৬ঃ৩১ PM
২৯ ১৮ মার্চ বুধবার ০৪ঃ৩৪ AM ০৬ঃ৩২ PM
৩০ ১৯ মার্চ বৃহস্পতিবার ০৪ঃ৪৩ AM ০৬ঃ৩৩ PM

রমজান মাস কেমন করে পার করা উচিত

রমজান মাস হল একটি ফজিলতপূর্ণ মাস। যে মাসে ফরজ ইবাদত করলে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। আর নফল ইবাদতগুলো ফরজ ইবাদত এর মত সব অর্জন করা যায়। তাই এই মাসটির অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। রমজান মাস একজন মুসলিমের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। তাই অবশ্যই এই মাসটিকে অবহেলায় না কাটিয়ে রমজান মাসের সকল নিয়ত ও মানসিক প্রস্তুতি সম্পর্কে জেনে নিন।
২০২৬-সালের-রমজান-মাসের-ক্যালেন্ডার

রমজান মাসের সফলতার মূল চাবিকাঠি হল সারাদিন রোজা রেখে, কোন ধরনের হারাম কাজে যুক্ত না হওয়া। অন্যের সমালোচনা না করা, বেশি বেশি দোয়া ও জিকির করা যেমন-আস্তাগফিরুল্লাহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো ছাড়াও আরো কিছু দোয়া ও জিকির রয়েছে সেগুলো চাইলে আপনি পাঠ করতে পারেন তবে এগুলো সবচেয়ে বেশি পড়া ভালো। 

এই মাসে বেশি বেশি দান- সদকা করা। কারণ এই মাসে দান এক টাকা দান করলে ৭০ টাকার সমান সব অর্জন করা যায়। এছাড়াও এই মাসে যাকাত আদায় করা উচিত কারণ যাদের ওপর যাকাত ফরজ তারা যাকাত আদায় করলে এই মাসে সবচেয়ে বেশি পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন। এই মাসে নিজেকে আত্মশুদ্ধি করার জন্য অনেক ভালো একটি সুযোগ রয়েছে। ক্ষমাশীল হওয়া এবং মানুষের সাথে ভালো আচরণ করা উচিত। কারণ একজন মুমিনের জন্য তার সবচেয়ে বড় পরিচয় হলো তার সৎ চরিত্র।

রোজার শারীরিক ও আত্মিক উপকারিতা

রোজা রাখলে শরীরের বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়, আবার আত্মা পবিত্র রাখতে সাহায্য করে রোজা। তাই মানব জীবনে আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটি নেয়ামত এই রোজা। এটি শুধু ইসলাম ধর্ম অনুযায়ী জানা যায়নি বরং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত রোজা শারীরিক ও আত্মিক উপকারিতা। রোজা আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। রমজান মাসে এক মাস রোজা রাখার কারণে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

রোজা রাখলে হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিশ্চয়ই বুঝতে পারছেন রোজা রাখলে আমাদের শরীরে কি কি উপকার পাওয়া যায়।এবার জেনে নেই রোজা আমাদের কিভাবে আত্মিক উপকারিতা দেয়। রোজা রাখার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি শুধুমাত্র লোক দেখানোর জন্য নয় আল্লাহকে ভয় করে পানাহার থেকে বিরত থাকি। ফলে আমাদের ঈমান আরো অনেক শক্তিশালী হয়।
রোজা আমাদের ধৈর্য শিক্ষা দিতে শেখায়, বিভিন্ন ধরনের গুনাহ থেকে বিরত রাখে, ফলে সহজে আল্লাহর কাছে দোয়া কবুল করার সুযোগ পাওয়া যায়। রমজান মাসে রোজা রাখার কারণে ইফতার, তারাবিহ, ও দান সদকার মাধ্যমে আমাদের সমাজের পরিবেশ আরো সুন্দরভাবে গড়ে ওঠে। এগুলোর মাধ্যমে অসহায় মানুষের প্রতি সহানুভূতি ও মানবিকতা জন্ম নেওয়ার কারণে অসহায় মানুষ অনেক ভালোভাবে জীবন যাপন করতে পারে।

রমজান মাসে কোন কাজগুলো থেকে বিরত থাকা উচিত

রমজান মাসে আমাদের শরীর ও মন উভয়কে পবিত্র রাখা উচিত। কিন্তু রমজান মাসে কিভাবে চললে বা কোন কাজগুলো করলে আমরা আমাদের শরীর ও মনকে পবিত্র রাখতে পারব চলুন জেনে নেই। রমজান মাসের রোজা রাখা অবস্থায় অবশ্যই আপনাকে মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে, অন্যের সমালোচনা অথবা গীবত করা থেকে বিরত থাকতে হবে, মানুষের সাথে অশ্লীল ভাষায় কথা বলা যাবে না, এবং অবশ্যই আপনাকে হারাম উপার্জন বন্ধ করতে হবে।

এছাড়াও নামাজ নিয়ে কোন ধরনের অলসতা বা অবহেলা করা যাবে না। অতিরিক্ত খাবার অপচয় করা যাবে না। কোন মানুষকে দেখে হিংসা বা কোন ধরনের অহংকার করা যাবে না। কারণ আপনি যদি এই সকল কাজগুলো পরিত্যাগ না করেন তাহলে শুধুমাত্র উপবাস থাকা হবে। কোনভাবেই আল্লাহ তা'আলা আপনার রোজা পরিপূর্ণভাবে কবুল করবে না। এ সকল কাজগুলো থেকে বিরত থাকলে ইনশাল্লাহ আল্লাহ তায়ালা আপনার রোজা কবুল করবে এবং আপনার আল্লাহর কাছে চাওয়া পাওয়া পূরণ হবে এবং গুনাহ থেকে মুক্তি পাবেন।

সেহেরি ও ইফতারের আদব ও করণীয়

রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমাদের বেশি বেশি দোয়া ও আমল করা উচিত। তবে সেহরি ও ইফতারের কিছু দোয়া ও আমল রয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। সেহেরী ও ইফতারের দোয়া গুলো পাঠ করলে দোয়া কবুল হওয়ার সুযোগ রয়েছে। চলুন এবার জেনে নেই কি সেই আদব ও করণীয়। তবে তার আগে জানতে হবে এটি হাদিসের কি বলা হয়েছে-রাসূলুল্লাঃ)(সা:) বলেছেন রোজার নিয়ত মনে মনে করলেই যথেষ্ট। রমজান মাসে সেহরি খাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ সেহরিতে অনেক বেশি বরকত রয়েছে। এটি বলা হয়েছে (সহীহ বুখারী ও মুসলিম শরীফ)।
রাসূলুল্লাহ(সা:) বলেছেনঃ তোমরা সেহেরী খাও, কারণ সেহরিতে রয়েছে বরকত। রাখ সুস্থ ও শরীরে শক্তি যোগাতে সেহরি অনেক ভালো একটি বিষয়। সেহরির সময় কিছু আমার রয়েছে সেগুলো হল-শেষ রাতে ওঠা এবং বেশি বেশি দোয়া দেখার পাঠ করা,তাহাজ্জুদ নামাজ পড়া এবং ফজরের নামাজের প্রস্তুতি নেওয়া। এরপর ইফতারের সময় প্রস্তুতিঃ ইফতারের সময় হল দোয়া কবুল হওয়ার সময়। এটি রাসুলুল্লাহ সাঃ বলেছেন "রোজাদারের ইফতারের সময় দোয়া প্রত্যাখ্যান হয় না"। 

এরপর অবশ্যই আপনাকে সময়মতো ইফতার করতে হবে কারণ সময়মতো ইফতার করা সুন্নাত। খেজুর বা পানি দিয়ে ইফতার করা সবচেয়ে উত্তম। ইফতারের আগ মুহূর্তে পরিবারের সকলে আল্লাহর কাছে দোয়া করা। ইফতার শেষে দ্রুত নামাজ আদায় করা এবং তারাবিহর প্রস্তুতি নেওয়া। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেহরি ও ইফতারের সময় কতটা সচেতন হওয়া উচিত। কারণ এই সময় গুলো দোয়া কবুল হওয়ার অনেক বেশি সুযোগ থাকে।

কোনটিকে লাইলাতুল কদরের রাত বলা হয়

লাইলাতুল কদরের রাত বলা হয় রমজান মাসের শেষ দশ দিন অর্থাৎ নাজাত বলা হয়। পবিত্র কোরানে বলা হয়েছে এই মাসটি হাজার মাসের চেয়েও উত্তম মাস রমজান মাস। এই মাসেই কোরআন নাযিল হয়েছিল। তবে রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে বেজোড় যে রাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন একটি রাতে কোরআন নাজিল হয়েছিল তবে এটি স্পষ্টভাবে বলা হয়নি কত তারিখে কুরআন নাযিল হয়েছিল।

তবে লাইলাতুল কদরের রাত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা হলো রমজান মাসের রাতের ২১,২৩,২৫,২৭ ও ২৭ এই রাতগুলো লাইলাতুল কদর হওয়া সম্ভব না সবচেয়ে বেশি হয়।
এই পাঁচটি রাতের মধ্যেও ২৭ রমজানের রাতকে লাইলাতুল কদরের রাত বলা হয় তবে। নিশ্চিতভাবে বলা যায় না। তাই আপনারা এই রাতগুলো প্রত্যেক রাতেই এবাদত করা উচিত।
তাহাজ্জুদ, নফল নামাজ আদায় করা, বেশি বেশি দোয়া ও আমল করা এবং কোরআন তেলাওয়াত করা।

রমজান মাসের ফজিলত ২০২৬

রমজান মাস সকল সময়ের জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। কারণ রমজান মাসের ফজিলত কোন সময়ের পরিবর্তন এর কারণে কমে যায় না, বরং আগের মতই অনেক বেশি ফজিলতপূর্ণ হয়। কারণ আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেনঃ" হে ঈমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর খরচ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো"। নিশ্চয় বুঝতে পারছেন আল্লাহতায়ালা যেহেতু নিজে বলেছেন সেহেতু এর গুরুত্ব কতটা বেশি।
২০২৬-সালের-রমজান-মাসের-ক্যালেন্ডার

রমজান মাসকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এই মাসে কেউ যদি মৃত্যুবরণ করা হয় তাকে পুরো রমজান মাস জান্নাতে থাকতে দেওয়া হয়। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। শয়তানকে শৃঙ্খলিত করে রাখেন আল্লাহতালা। এই মাসে জান্নাতের দরজা খোলা থাকে।
এই মাসে নাজাতির শেষ দশকের রাতে যদি এবাদত করা হয় তাহলে প্রায় ৮৩ বছরের ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তায়ালা দিয়ে দেন। এই মাসটিতে অতীতের গুনাহ মাফ থেকে মুক্তি পাওয়ার সুযোগ থাকে। আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করা যায়।

শেষ কথাঃ ২০২৬ সালের রমজান মাসের ক্যালেন্ডার

কে আমরা উপরের সম্পূর্ণ পোস্টটি জুড়ে ২০২৬ সালের রমজান মাসের ক্যালেন্ডার ও রমজান মাসের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ২০২৬ সালের ও 1447 হিজরিতে প্রথম রমজান হবে ১৮ ফেব্রুয়ারি ও শেষ রমজান হবে ১৯ শে মার্চ। কিন্তু চাঁদ দেখার উপরে নির্ভর করবে প্রথম রমজান হবে এবং শেষ রমজান কত তারিখে।এ ক্ষেত্রে সর্বোচ্চ একদিন আগে অথবা একদিন পরে রোজা শুরু হতে পারে। রমজান মাসকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

রহমত, মাগফিরাত ও নাজাত এই তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আজকের এই পোস্টে রমজান মাসে কোন কোন দেওয়া ও আমল গুলো করতে হবে, কিভাবে করতে হবে এবং এগুলোর ফজিলত কি সে সকল তথ্য সম্পর্কে বর্ণনা করেছি। এই মাসটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এ মাসে সবচেয়ে বেশি আল্লাহ তায়ালার এবাদত করা উচিত। তাহলে সহজে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। আজকের এই পোস্টটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url